নীড়ের পর তাহসিনেরও নর্ম মিস

নীড়ের পর তাহসিনেরও নর্ম মিস

ছবি: প্রতীকী

আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় হাঙ্গেরিতে শেষ রাউন্ডে জিএম নর্ম মিস করেছেন। অন্যদিকে সার্বিয়াতে জিএম নর্ম মিস করেছেন ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। শেষ ২ রাউন্ডে জয় প্রয়োজন থাকলেও তিনি ড্র করে মাত্র আধা পয়েন্ট অর্জন করেছেন।

সার্বিয়ায় তাহসিন দুর্দান্ত শুরু করেছিলেন। সাত রাউন্ডে পাঁচ পয়েন্ট নিয়ে জিএম নর্ম সম্ভাবনা তৈরি করেছিলেন। পাশাপাশি তিনি এককভাবে শীর্ষেও ছিলেন। শেষ দুই রাউন্ডে সেই সম্ভাবনার অপমৃত্যু ঘটে। 

তাহসিন আন্তর্জাতিক মাস্টারের তিন নর্ম পেয়েছেন। ২৪০০ রেটিং না হওয়ায় আইএম খেতাব এখনো পাননি। সার্বিয়ায় এই টুর্নামেন্টে নয় রাউন্ডের মধ্যে সাত পয়েন্ট পেলে একটি জিএম নর্ম পেতেন।

উল্লেখ্য, প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের একমাত্র সন্তান তাহসিন তাজওয়ার জিয়া।