হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৫ জন।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে।
তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৮০ টি শিশুর।
এর আগে, রবিবার (৯ আগস্ট) ৬ শিশুর মৃত্যু হয়। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয় ১ হাজার ৬৩টি শিশু