দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ফাইল ছবি
দিনাজপুরের ফুলবাড়ীতে ৪৬৭ বস্তা সারের হিসেবে গড়মিল এবং সার বিক্রির রশিদ দেখাতে না পারায় সার ব্যবসায়ীকে এক মাসের সাজা প্রদান করা হয়েছে। সোমবার রাত ৮টায় ফুলবাড়ী পৌরশহরের বাসস্টান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে মেসার্স ভাই-ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তৌহিদুল ইসলামকে এই সাজা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষিকর্মকর্তা সাইফ আব্দুল্লাহ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমানসহ পুলিশ সদস্যগণ। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম বলেন, মেসার্স ভাইভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তৌহিদুল ইসলাম বিক্রির রশিদ দেখাতে না পারায় এবং ৪৬৭ বস্তা সারের হিসেবে গড়মিল থাকায় সাজা দেওয়া হয়।
অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ মাসের সাজা প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।