সিরাজগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
প্রতিকি ছবি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাড়ির পাশে মাছ ধরার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চরপাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উল্লাপাড়া থানার ওসি মেহেদী হাসান। নিহত ৫০ বছর বয়সি জিল্লার হোসেন ওই গ্রামের সাবেক ইউপি সদস্য ওমর আলীর ছেলে।
স্বজনরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে জিল্লার বাড়ির পাশে ধান ক্ষেতে মাছ ধরতে যান।
এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে আক্রান্ত হয়ে জিল্লার ঘটনাস্থলেই মারা যান। পরে ক্ষেতে লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
ওসি মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।