টঙ্গীতে অস্ত্রসহ ৬ ছিনতাইকারী গ্রেফতার

টঙ্গীতে অস্ত্রসহ ৬ ছিনতাইকারী গ্রেফতার

প্রতিকি ছবি

 

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে টঙ্গীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা, একটি ধারালো চাপাতি, দুটি চাকু ও ছিনতাই করা নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী ১৫টি মামলার আসামি শামীম হোসেন বাবু ওরফে বুক কাটা বাবু, আব্দুল কুদ্দুস ওরফে সুজন, মিলন ও মো. মিলন,সাগর , ফয়সাল ।

পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার রাতে দত্তপাড়া হোসেন মার্কেট লেদুমোল্লা রোড এলাকায় ছিনতাই হওয়ার সংবাদ পেয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এস আই) তোফায়েল আহমেদ তুহিনের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালিয়ে ছিনতাইকারী শামীম হোসেন বাবু ওরফে বুক কাটা বাবুকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি চাপাতি ও ছিনতাই করা এক হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ মোট ১৫টি মামলা রয়েছে।  

অপরদিকে টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় অভিযান চালিয়ে সিএনজি ও অটোরিকশাযোগে ছিনতাইকালে অপর পাঁচজনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা শেষে বুধবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান (পিপিএম-সেবা) এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ছিনতাই ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে