শেষ কার্যদিবসে সূচকের সঙ্গে ডিএসইর লেনদেন কমেছে
ফাইল ছবি
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ আগস্ট) পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮৮৩ পয়েন্টে অবস্থান করছে।
অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে যথাক্রমে ১১৭৭ ও ২১৯২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৯২৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১৪৮ কোটি টাকা কম।
আগের দিন ডিএসইতে এক হাজার ৭৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
বৃহস্পতিবার ডিএসইতে ৩৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।
এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৫টি কোম্পানির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- সার্প ইন্ডাস্ট্রি, সায়হাম টেক্সটাইল, মালেক স্পিনিং, বেক্সিমকো লিমিটেড, ফার ইস্ট নিটিং, প্রাইম ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, আইপিডিসি, এমএল ডায়িং ও ডোমেনেজ স্টিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮০৩ পয়েন্টে অবস্থান করছে। বৃহস্পতিবার সিএসইতে হাত বদল হওয়া ২২৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯১টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর।
এদিন সিএসইতে ৪৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৮ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ১৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।