শ্যামলীতে আবাসিক ভবনে আগুন
প্রতিকি ছবি
রাজধানীর শ্যামলীতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকালে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল ৩টা ১৫ মিনিটের দিকে শ্যামলীর ৩ নম্বর রোডের কয়েকটি টিনশেড বসতঘরে আগুনের খবর পাওয়া যায়। এর ১৫ মিনিটের মধ্যে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করা যাবে।