১৫ আগস্ট জেবিএবির দ্বিবার্ষিক সম্মেলন
ফাইল ছবি
আগামী ১৫ আগস্ট (শনিবার) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (জেবিএবি) এর দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬।
সম্মেলনকে ঘিরে মতিঝিলের ব্যাংকপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাংকারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এবারের সম্মেলনে সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—প্রাইম ব্যাংক পিএলসির এভিপি লায়ন আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল এবং সোনালী ব্যাংক পিএলসির কর্মকর্তা ও সংগঠনের বর্তমান সদস্যসচিব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক।
সাধারণ সম্পাদক পদেও দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—জনতা ব্যাংক পিএলসির কর্মকর্তা মো. শাহজাহান এবং সোনালী ব্যাংক পিএলসির কর্মকর্তা এ কে এম মাকসুদুর রহমান চৌধুরী।
সম্মেলনের নির্বাচন পরিচালনার জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সোনালী ব্যাংকের ডিজিএম আসলাম হোসেন।
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন এনআরবিসি ব্যাংকের এসভিপি হাসানাত রেজা মুহিব্বুল আলম, অগ্রণী ব্যাংকের এজিএম আগা আজিজুল ইসলাম চৌধুরী, জনতা ব্যাংকের এজিএম মো. আবদুল্লাহ এবং সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার জাহিদুল ইসলাম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি।