খুলনা বিভাগে করোনায় আরও ৪১ জনের মৃত্যু
খুলনা বিভাগে করোনায় আরও ৪১ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৯ জন।
আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বুধবার (২৮ জুলাই) বিভাগে ৩১ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ৯ জন, ঝিনাইদহে ৫ জন, যশোরে ৪ জন, মেহেরপুরে ৩ জন, নড়াইল ও মাগুরায় ২ জন করে এবং চুয়াডাঙ্গায় একজন মারা গেছেন।