চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন
সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে নানা কর্মসূচি পালন করেছে দলটি। শনিবার বাদ জোহর নগরের নসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন ও আহমেদুল আলম চৌধুরী রাসেল।
মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করা হয়। এ সময় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং গণতান্ত্রিক আন্দোলনসহ বিভিন্ন সময়ে নিহত দলীয় নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবির সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুদ্দিন সবুজের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আসাদুজ্জামান সাজ্জাদ, আব্দুস সবুর, মোহাম্মদ রাশেদ উদ্দিন, ফরহাদুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন, নুর শাহেদ খাঁন রিপন, আব্দুল ওয়াহেদ সুমন, আনিসুল ইসলাম, মোহাম্মদ আরিফুল ইসলাম, আলী লিয়াকত, রহিত সিকদার, মাইমুনুর রশিদ প্রমুখ।