বেগম খালেদা জিয়ার জন্মদিনে নারায়ণগঞ্জে দোয়া, শিক্ষাসামগ্রী বিতরণ
সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন ও তার ছেলে আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষ্যে নারায়ণগঞ্জে দোয়া মাহফিল ও ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে এক প্রতিবন্ধীতার শিকার ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়। এছাড়া সংক্ষিপ্ত আলোচনা সভা ও দিনব্যাপী কোরআন তেলোয়াত করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক যুবদল সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তু, আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন ও নুরুল হক চৌধুরী দিপুসহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, জুয়েল রানা, সুমন ভূইয়া, রানা মুন্সী, মো. মুসা, মো. মিঠু, রাসেল আহম্মেদ মনির, ইমন, ওসমান গনি, কুতুবউদ্দিন, আকরাম পলাশ, মাসুম খন্দকার ও মাসুদ আহম্মেদসহ অনেকে।