বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সোনারগাঁয়ে মিলাদ মাহফিল ও দোয়া

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সোনারগাঁয়ে মিলাদ মাহফিল ও দোয়া

সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিনব্যাপী আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ আগস্ট) উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। আরও ব্ক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব 

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়াসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।