আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে : ত্রাণমন্ত্রী

আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে : ত্রাণমন্ত্রী

প্রতিকি ছবি

 

আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু।

শনিবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নে সানিয়াজান নদীর ওপর সেতু নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, শুষ্ক মৌসুমে তিস্তার পানি ধরে রাখতে বর্তমান তিস্তা ব্যারাজের ভাটিতে আরও একটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে সরকার গঠিত কারিগরি কমিটি।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার আন্তরিক। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন।

মন্ত্রী বলেন, শুষ্ক মৌসুমে তিস্তার পানি ধরে রাখা এবং নদীর পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কারিগরি কমিটির পরামর্শ অনুযায়ী ভাটিতে নতুন ব্যারাজ নির্মাণের বিষয়টি সামনে এসেছে।