জামালপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

জামালপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

সংগৃহীত ছবি

 

 শহরের ভোকেশনাল মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত হয়েছে।

রবিবার দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করে জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর।
 
শহরের ভোকেশনাল মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সরকারি শিশু পরিবারের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম আশরাফুল কবীরসহ অনেকে বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, মাছ আমাদের আমিষের অন্যতম উৎস। আমিষের চাহিদা পূরণে বাণিজ্যিকভাবে মাছ চাষে বাংলাদেশের মৎস্য খামারিরা বেশ সাফল্য অর্জন করেছেন। আমাদের দেশের চাহিদা পূরণ করে বিদেশেও মৎস্য সম্পদ রফতানি করা হচ্ছে।

পরে সফল মৎস্য চাষিদের পুরস্কার প্রদান করা হয়।