পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে ৩৮ জনের চাকরির সুযোগ

পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে ৩৮ জনের চাকরির সুযোগ

ফাইল ছবি

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীনে ইরেসপো কর্মসূচির শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ নিয়োগে তিনটি জেলার তিন ক্যাটাগরির পদে মোট ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

নিয়োগের বিস্তারিত—

. এআরডিও

বরিশাল জেলায় ৪টি এবং খুলনা জেলায় ৪টি পদে নিয়োগ দেওয়া হবে।

. হিসাব সহকারী

বরিশালে ৪টি, খুলনায় ১টি এবং নোয়াখালীতে ২টি পদ রয়েছে।   

. মাঠ সংগঠক

বরিশালে ১৩টি, খুলনায় ৯টি এবং নোয়াখালীতে ১টি পদে নিয়োগ দেওয়া হবে।

পরীক্ষার পদ্ধতি

এআরডিও ও হিসাব সহকারী পদে লিখিত পরীক্ষায় ৮০ নম্বর, মৌখিক পরীক্ষায় ১০ নম্বর এবং কম্পিউটার ব্যবহারিক পরীক্ষায় ১০ নম্বর থাকবে। তবে মাঠ সংগঠক পদে কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা থাকবে না। এ পদের লিখিত পরীক্ষায় ৯০ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ১০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

একই দিনে তিনটি পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া পদভিত্তিক নিয়োগের জন্য ১:৫ অনুপাতে প্যানেল প্রস্তুত করা হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।