মাদকবিরোধী অভিযানে কবিরাজসহ ৯ জনের কারাদণ্ড
প্রতিকি ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও বহনের অভিযোগে এক কবিরাজসহ ৯ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিনের নেতৃত্বে অভিযানে নাসিরনগর থানা-পুলিশ সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় মাদক সেবন ও বহনের অভিযোগে ৯ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় মামলা ও আইনগত প্রক্রিয়া শেষে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—ভলাকুট ল মিয়া, লালু মিয়া, পায়েল মিয়া ও জালাল মিয়া; চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামের ইমরান মিয়া; হরিপুর ইউনিয়নের কবিরাজ জাহের মিয়া এবং চাপরতলা ইউনিয়নের শফিক মিয়া ও আঙ্গুর মিয়া।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, মাদক সেবন ও মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আদালতের সাজা দেওয়ার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের জেলা কারাগারে পাঠানো হবে।