ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৪৫

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৪৫

প্রতিকি ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অভিযানে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আজ সোমবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানা দুই জন, পল্টন থানা ১০ জন, সবুজবাগ থানা তিন জন, খিলগাঁও থানা ১১, রামপুরা থানা দুই জন, শাহজাহানপুর থানা নয় জন এবং মুগদা থানা আট জন গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।