চুনারুঘাট উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
সংগৃহীত ছবি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি রাসেল মিয়াকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) দিনগত রাত পৌনে ২টার দিকে উপজেলার আইতন-সৈয়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের একটি অভিযানিক দল সৈয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে রাসেল মিয়াকে আটক করে। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে । আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেফতার রাসেল মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।