নারায়ণগঞ্জে মাদক মামলায় দুইজনের কারাদণ্ড

নারায়ণগঞ্জে মাদক মামলায় দুইজনের কারাদণ্ড

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. রয়েল (৩২) ও ওরফ আলী ওরফে হযরত আলী (৫৫) নামের দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে রয়েলকে ৩ হাজার টাকা এবং হযরত আলীকে ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

বুধবার (১৯ আগস্ট) বিবেলে আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের সাজা প্রদান করা হয়। 

সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েল আড়াইহাজারের কৃষ্ণপুরা এলাকার ফজলুল হকের ছেলে। অপর সাজাপ্রাপ্ত হযরত আলী একই এলাকার ইদ্রিস আলীর ছেলে। আদালতের আদেশ অনুযায়ী, সাজাপ্রাপ্ত দুজনকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।