নোটিশ ছাড়াই হাসপাতালের সরঞ্জাম সরানোর অভিযোগ, স্থানীয়দের বাধা
ফাইল ছবি
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চর কালিকাপুর শেখ করিমুন্নেসা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে কোনো নোটিশ বা প্রজ্ঞাপন ছাড়াই সরকারি চিকিৎসা সরঞ্জাম সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে কেন্দ্রটি থেকে একটি সিজারিয়ান অপারেশনের বেড সরিয়ে নেওয়ার সময় স্থানীয়রা ভ্যানসহ এক ব্যক্তিকে আটকে দেন। পরে মালামাল রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, বুধবার দুপুরে একটি ভ্যান নিয়ে এক ব্যক্তি চর কালিকাপুর শেখ করিমুন্নেসা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রবেশ করেন। পরে কেন্দ্রের ভেতর থেকে সিজারিয়ান অপারেশনের একটি বেড ভ্যানে তোলার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। তারা ভ্যানটি আটকে মালামাল সরিয়ে নেওয়ার অনুমোদনসংক্রান্ত কাগজপত্র দেখতে চান। তবে তাৎক্ষণিকভাবে কোনো কাগজপত্র দেখাতে না পারায় সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, সরকারি কেন্দ্রের সম্পদ কোথায় এবং কী প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে—এ বিষয়ে তাদের অবহিত করা হয়নি। একপর্যায়ে বেডটি কেন্দ্রেই রেখে ভ্যানচালক সেখান থেকে চলে যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় বাসিন্দা জাকির বলেন, “সেবার জন্য দেওয়া সরকারি সম্পত্তি এভাবে সরিয়ে নেওয়ার বিষয়টি তদন্ত করা প্রয়োজন। আমরা ঘটনার সঠিক তদন্ত ও বিচার চাই।”
মাদারীপুর পৌরসভার ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী ইয়াসমিন আরাফাত