চিড়িয়াখানায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ২৭ তরুণ-তরুণী আটক
প্রতিকি ছবি
রংপুরের সরকারি বিনোদন উদ্যান চিড়িয়াখানায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ২৭ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ এ অভিযান চালায়।
এ সময় ১৩ জন তরুণ ও ১৪ জন তরুণীকে আটক করা হয়। তাদের চিড়িয়াখানার বিভিন্ন বেঞ্চ, বিশ্রামের শেড এবং দর্শনার্থীদের কম যাতায়াত করা স্থান থেকে অসামাজিক কর্মকাণ্ডের সময় আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।