মুনাফা করলেও ৩ মিউচুয়াল ফান্ড লভ্যাংশ দেয়নি

মুনাফা করলেও ৩ মিউচুয়াল ফান্ড লভ্যাংশ দেয়নি

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন মিউচুয়াল ফান্ড ২০২৫-২৬ সমাপ্ত হিসাব বছরে মুনাফা করলেও ইউনিট হোল্ডারদের লভ্যাংশ ঘোষণা করেনি। ফান্ডগুলো হলো- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ড এবং এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড।

বুধবার (১৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৫-২৬ হিসাব বছরে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। গত ৩০ জুন বাজারদরে ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ৯ টাকা ১ পয়সা।

সমাপ্ত হিসাব বছরে সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ৩৫ পয়সা। গত ৩০ জুন ফান্ডটির ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য ছিল ৮ টাকা ৩১ পয়সা।

আলোচ্য হিসাব বছরে এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ৪৯ পয়সা। গত ৩০ জুন বাজারদরে ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য ছিল ১০ টাকা।