নারীরা শক্তিশালী হলে দেশেরও মঙ্গল
সংগৃহীত ছবি
নারীরা যত বেশি সংগঠিত হবে, শক্তিশালী হবে, দেশের জন্যও তত বেশি মঙ্গলজনক হবে।
বৃহস্পতিবার চট্টগ্রামে বিভিন্ন পর্যায়ে নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণ ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
নগরীর কারিতাস হল রুমে খান ফাউন্ডেশনের উদ্যোগ, ইলমার সহযোগিতায় আয়োজিত সভায় বিভিন্ন পর্যায়ে নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইলমার প্রধান নিবার্হী জেসমিন সুলতানা পারুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা মো. আসাদুজ্জামান লিয়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী। অতিথি ছিলেন আইনজীবী নেটওয়ার্কের সভাপতি এডভোকেট দিল আফরোজ, জাতীয়তাবাদী মহিলা দল উত্তর চট্টগ্রামের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ফরিদা আক্তার, নারী আইনজীবী নেটওয়ার্ক সদস্য অ্যাডভোকেট মশকুরা বেগম মেরী, বনফুলের নির্বাহী পরিচালক রেজিয়া বেগম, ইনার হুইল ক্লাব অফ চিটাগাং এর সভাপতি লক্ষ্মী ধর, সভাপতি ইলমা কামরুন্নাহার শম্পা।
সভায় অংশগ্রহণকারীরা তাদের অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধসহ সকল ধরনের সহিংসতা, নারীর অর্থনৈতিক ও কর্মস্থানের সুযোগ সৃষ্টি, নারী উদ্যোক্তা তৈরি, নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাঁধা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।