বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদারের স্মরণসভা
সংগৃহীত ছবি
বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ও বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের বটতলা এলাকায় শামীম সেনা সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শামীম সেনা সংগঠনের সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্ব ও ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মোরশেদুল আলম মোরশেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আলাউদ্দিন সরকার, রন্জু মিয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রোকুনোজ্জামান লিটন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক বাদল, ইউনিয়ন বিএনপির সদস্য আকলিমা আক্তার আখি, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আক্তার হোসেন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মোসা, ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রনজু, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম সফিক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাসুদ, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ডাক্তার মামুন, অর্থবিষয়ক সম্পাদক শরিফ উদ্দিন, দপ্তর সম্পাদক মন্জু রানা, ছাত্রনেতা, বিশাল, নাঈম, হাসান, আরিফ, জনি, নিশাদ, নাদিম প্রমুখ।
উল্লেখ, বরেণ্য এ রাজনীতিবিদ ১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মুলবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালের ২০ আগস্ট হার্টের বাইপাস সার্জারি করানোর জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (তৎকালীন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর) মারা যান তিনি।
আলোচনাসভা শেষে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়।
দোয়া পরিচালনা করেন ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা ঈমরান হোসেন।