বাঞ্ছারামপুরে প্রাইভেটকারের মিলল ৮ কেজি গাঁজা, আটক ২

বাঞ্ছারামপুরে প্রাইভেটকারের মিলল ৮ কেজি গাঁজা, আটক ২

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা ও একটি সাদা রঙের টয়োটা প্রোবাস প্রাইভেটকারসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এসআই (নিরস্ত্র) মাহফুজ রানা সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বাঞ্ছারামপুর থানা এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালিয়ে তাদের আটক করেন।

পুলিশ জানায়, একটি সাদা রঙের টয়োটা প্রোবাস প্রাইভেটকার থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর এলাকার মো. ফয়সাল আহমদ (৩২) এবং হবিগঞ্জের চুনারুঘাট থানার গণেশপুর এলাকার মরম আলী (৬৬)।

পুলিশ বলছে, তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত টয়োটা প্রোবাস প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।