গাজীপুরে বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময়

গাজীপুরে বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময়

সংগৃহীত

‘ঐক্যের বন্ধনে, মানবতার কল্যাণে মৃধা পরিবার এগিয়ে চলুক একসঙ্গে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক মতবিনিময় ও সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২২ আগস্ট) সকালে গাজীপুরের নিউ গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলী, কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। 

বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন গাজীপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজালুর রহমান মৃধার সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুল মালেক মৃধার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জিয়াউল হক মৃধা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ফাইজ উদ্দিন মৃধা।  

বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন গাজীপুর জেলার আয়োজনে এবং গাজীপুর মহানগর কমিটির সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক ইকবাল মৃধা, আইনবিষয়ক সম্পাদক আফজাল হোসেন মৃধা, উপদেষ্টা সদস্য নূরুজ্জামান মৃধা প্রমুখ।