শেয়ারবাজারে কমেছে বাজার মূলধন
ফাইল ছবি
শেয়ারবাজারে গত সপ্তাহে অধিকাংশ সূচক ছিল নিম্নমুখি। এ সময় সূচকের সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। কমেছে বাজার মূলধন। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
শনিবার (২২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ৮১২ কোটি টাকা। আগের সপ্তাহের বাজার মূলধন ছিল ৭ লাখ ৭ হাজার ৬১৫ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৮০৩ কোটি টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ পয়েন্ট কমে ৫ হাজার ৭৮৬ পয়েন্টে নেমে এসেছে। একই সময়ে ডিএস৩০ সূচক ৩০ পয়েন্ট কমে ২ হাজার ১৬২ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ২১ পয়েন্ট কমে ১ হাজার ১৫৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫২৮ কোটি ৫৫ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৯৮৭ কোটি ৮২ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট লেনদেন কমেছে।
গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৯০৫ কোটি ৭১ লাখ টাকা। যা আগের সপ্তাহের তুলনায় কম। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছিল ৯৯৭ কোটি ৫৬ লাখ টাকা।
এদিকে, ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫২ টির শেয়ার ও ইউনিটের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৩১৪ টির। এছাড়া অপরিবর্তিত ছিল ২৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
খাতভিত্তিক লেনদেনে সেবা ও আবাসন খাত এগিয়ে থাকলেও অন্য সব খাত পিছিয়ে ছিল।
এদিকে, ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-আইপিডিসি, ডমিনেজ স্টিল বিল্ডিং, শার্প ইন্ড্রাস্ট্রিজ, মালেক স্পিনিং, বেক্সিমকো, সায়হাম টেক্সটাইল, শমরিতা হাসপাতাল, এমএল ডাইং, এনভয় টেক্সটাইল, সামিট অ্যালায়েন্স পোর্ট।