সাংবাদিক মিরাজ হোসাইন মারা গেছেন
এম মিরাজ হোসাইন
বরিশাল সাংবাদিক ফোরামের সিনিয়র সদস্য, বরিশাল প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক বণিক বার্তার ব্যুরো প্রধান এম মিরাজ হোসাইন (৪৮) মারা গেছেন।
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারজনিত জটিলতায় ভুগছিলেন। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর প্রাথমিক বায়োপসিতে তার ‘নন হজকিং লিম্ফোমা’ ধরা পড়ে।
সাংবাদিক মিরাজ হোসাইনের মৃত্যুতে বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও সাংবাদিক সংগঠন শোক জানিয়েছে।