বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতি সভা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতি সভা

সংগৃহীত ছবি

 

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রাতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাত ৯টায় পৌর এলাকার পুনিয়াউটস্থ এমপির বাসভবনের আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। 

সভাপতির বক্তব্যে বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর আমাদের এই প্রথম সুযোগ জাকঁজমকভাবে বিগত দিনের নির্বাচনের পর প্রধানমন্ত্রীর যে নির্বাচনী ইশতেহার দিয়েছিলেন তা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচিগুলো প্রতিষ্ঠাবার্ষিকীতে তুলে ধরতে হবে। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি এডভোকেট সফিকুল ইসলাম, এ.বি.এম. মমিনুল হক, এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হোসেন চপল, যুবদলের সভাপতি শামীম মোল্লা, যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী প্রমুখ। এসময় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।