মেহেরপুরের তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা

ফাইল ছবি

মেহেরপুরের গাংনী উপজেলার পৌর এলাকার তিনটি ব্যবসায় প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হাসান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুন হাসান।

মামুনুন হাসান জানান, অভিযানে বিক্রয় অযোগ্য ও চিকিৎসকদের সৌজন্যে দেওয়া ওষুধ সংরক্ষণ করায় সোহাগ মেডিসিন কর্নারের মালিক সোহাগকে ৩০ হাজার টাকা এবং বিরিয়ানিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করায় নান্না বিরিয়ানি হাউজের মালিক রাসেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স না থাকায় কার্নিভ্যাল রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান, র‌্যাব-১২, জেলা পুলিশ ও গাংনী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।