হালদা নদীতে বিশেষ অভিযান, ২০ হাজার ঘনফুট বালু জব্দ

হালদা নদীতে বিশেষ অভিযান, ২০ হাজার ঘনফুট বালু জব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রামের হালদা নদী সংলগ্ন বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলিত বালু ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার (২৬ আগস্ট) ভোর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে ফটিকছড়ির বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ, ভূজপুর থানা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান চলাকালে প্রায় ২০ হাজার ঘনফুট বালু এবং বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম আটক করা হয়। পরে জব্দকৃত বালু ফ্ল্যাশিং আউট করে পুনরায় হালদা নদীতে ফেলে দেওয়া হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি বিনষ্ট করা হয়।