কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
প্রতিকি ছবি
নেত্রকোনার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিন জেলে।
বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মিহিষাসুর হাওরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন একই এলাকার জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরঞ্জন দাসের ছেলে রতন দাস। পেশায় তারা জেলে। প্রতিদিনের ন্যায় আজ সকালে অন্যদের সঙ্গে পার্শ্ববর্তী মহিষাসুর হাওরে মাছ ধরতে যান। হঠাৎ বজ্রপাতের সময় নৌকায় থাকা রতন দাস ঘটনাস্থলেই পানিতে পড়ে মারা যান। সঙ্গে থাকা অপর তিনজকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মো মোস্তাফিজুর রহমান জানান, বজ্রপাতে মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।