দিনাজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিকী ছবি

দিনাজপুরের বোচাগঞ্জে বাড়ির সামনে থাকা গর্তে পড়ে নেহা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। সে উপজেলার দেওখাড়া গ্রামের গোপাল চন্দ্র রায়ের মেয়ে।

পারিবার জানায়, সকালে বাড়ির বাইরে খেলা করছিল নেহা। এসময় টিউবওয়েলের পানি যাওয়ার গর্তে পড়ে যায়। পরে বাড়ির লোকজন দেখতে পেয়ে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।