ওয়ালটন করপোরেটে বিশেষ অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ
সংগৃহীত
টেক জায়ান্ট এবং বাংলাদেশের নাম্বার ওয়ান ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের করপোরেট অফিসে অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ওয়ালটন করপোরেটের ইএইচএস বিভাগের উদ্যোগে এবং লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের সহায়তায় দিনব্যাপী ওই বিশেষ অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
ওয়ালটনের ফায়ার সেইফটি ম্যানেজমেন্টের ইনচার্জ শেখ মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় ‘অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক ছালেহ্ উদ্দিন, সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম এবং স্টেশন অফিসার মো. মোজাহারুল ইসলাম প্রশিক্ষণ দেন।
এতে ওয়ালটন করপোরেট অফিসের সকল স্তরের ৪০ জন সদস্য অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন ওয়ালটন করপোরেটের অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান মো. কুদরত মোল্যা। তিনি বলেন, কর্মকর্তা ও কর্মচারীদের অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে দক্ষতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষা এবং বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।
বাংলাদেশ শ্রম বিধি অনুযায়ী ভবনে কর্মরত সবার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ আয়োজন করতে এবং প্রতিষ্ঠানের সবাইকে স্বেচ্ছায়, উৎসাহ, উদ্দিপনার সহিত প্রশিক্ষণে অংশগ্রহণ করার আহ্বান করেন তিনি।
কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে ওয়ালটন গ্রুপ নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করে। উক্ত প্রশিক্ষণে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কার্যক্রম সম্পর্কে ধারণা, অগ্নি প্রজ্জ্বলন, নির্বাপণ পদ্ধতি, আগুনের বিস্তার, প্রতিরোধ ব্যবস্থা, জরুরি বহির্গমণ, জরুরি উদ্ধার, প্রাথমিক চিকিৎসা-রোগী পর্যবেক্ষণ, পোড়া, ক্ষত, হাড় ভাঙা চিকিৎসা, ব্যান্ডেজ, সিপিআর (কার্ডিও পালমোনারী রিসাসিটেশন) বিষয়ে উপস্থাপনা করা হয়।