ফেনীর নতুন ডিসি মাহবুবউল করিম

ফেনীর নতুন ডিসি মাহবুবউল করিম

সংগৃহীত ছবি

ফেনীর নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও উপসচিব মোহাম্মদ মাহবুবউল করিম।

প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মাহবুবউল করিমকে ফেনীর ডিসি হিসেবে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিয়মিত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবউল করিমকে তার নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হয়েছে।

আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অন্যদিকে, ফেনীর ডিসির দায়িত্ব পালন করে আসা উপসচিব মনিরা হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।