এডেন উপসাগরে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

এডেন উপসাগরে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রতিকী ছবি

এডেন উপসাগরে সোমালিয়া ও ইয়েমেনের মধ্যবর্তী স্থানে শুক্রবার (২৮ আগস্ট) ভোরে ৬ দশমিক শূন্য মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

ইউএসজিএস জানায়, স্থানীয় সময় রাত ১২টা ৭ মিনিটে (জিএমটি বৃহস্পতিবার রাত ৯টা ৭ মিনিট) অগভীর এই ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল সোমালিয়া উপকূল থেকে প্রায় ১৪৫ কিলোমিটার দূরে।

তবে পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর মধ্যে ভূমিকম্পের তীব্রতার পরিমাপে সামান্য তারতম্য দেখা গেছে। দ্য ইজিপশিয়ান গেজেট জার্মানির জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস-এর বরাতে জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২।

রিপোর্ট অনুযায়ী, এটি পূর্ব এডেন উপসাগরে গ্রিনিচ মান সময় (জিএমটি) বৃহস্পতিবার রাত ২১টা ৭ মিনিটে আঘাত হানে, যা উপসাগরীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ১টা ৭ মিনিট এবং বেইজিং সময় অনুযায়ী সকাল ৬টা ৭ মিনিট।ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।