বাসাইলে ভ্রাম্যমাণ আদালতে তিন কারবারির কারাদণ্ড-জরিমানা

বাসাইলে ভ্রাম্যমাণ আদালতে তিন কারবারির কারাদণ্ড-জরিমানা

ফাইল ছবি

 

টাঙ্গাইলের বাসাইলে ৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

​শুক্রবার (২৮ আগস্ট) বাসাইল উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া মাদ্রাসা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ। 

দণ্ডপ্রাপ্তরা হলেন— কাঞ্চনপুর পশ্চিমপাড়ার আব্দুল আজিজ খানের ছেলে মো. বিদ্যুৎ খান (৩০), বিশু মিয়ার ছেলে মো. শরীফ মিয়া (২৬) ও রবি খানের ছেলে রুবেল খান (২৬)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানে নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখার অপরাধে তিনজনকে আটক করা হয়। পরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অপরাধ স্বীকার করায় বিদ্যুৎ খানকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা জরিমানা, শরীফ মিয়াকে ৩ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা জরিমানা এবং রুবেল খানকে ৩ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের পুলিশ প্রহরায় টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।