রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৯১ গ্রেপ্তার, মামলা ৩৯
ফাইল ছবি
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২০ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪১, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৮, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৮, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৯, মিরপুর বিভাগ কর্তৃক ১৫৬, গুলশান বিভাগ কর্তৃক ৫৯ন, উত্তরা বিভাগ কর্তৃক ৫৬ ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে ১টি বিদেশি রিভলবার, ১ রাউন্ড গুলি, ৪টি গুলির খোসা, ১০ হাজার ৭১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ৪৪ গ্রাম হেরোইন, ১টি চায়নিজ কুড়াল, ১টি হাঁসুয়া, ১টি জিআই পাইপ, ১টি মনিটর, ১টি সিপিইউ, ৬টি মোবাইলফোন ও একজন ভিকটিক উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয় বলেও জানান আকতার হোসেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।