মাদকবিরোধী সমাবেশে এসে মাদক ব্যবসায়ী আটক

মাদকবিরোধী সমাবেশে এসে মাদক ব্যবসায়ী আটক

প্রতিকি ছবি

 

নোয়াখালীর সুবর্ণচরে মাদকবিরোধী সমাবেশে এসে খোকা নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেলে উপজেলার চরক্লার্ক ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সমাবেশস্থল থেকেই তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোকা দীর্ঘদিন ধরে চরক্লার্ক ইউনিয়নে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। সমাবেশে তার উপস্থিতির খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জোর জব্বর থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।