কুড়িগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালিত

কুড়িগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালিত

ফাইল ছবি

নজরুল শতবর্ষ উপলক্ষে কুড়িগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম-এর উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় শহরের প্রচ্ছদ কুড়িগ্রামের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে গানে-সুরে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাংস্কৃতিক সংগঠক ইকবাল হোসেন বাবলা, প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি শ্যামল ভৌমিক, সাধারণ সম্পাদক বিপ্লব তরফদার, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি ইমতে আহসান শিলু, বিশিষ্ট নাট্যশিল্পী পার্থ প্রতিম চক্রবর্তী, রঞ্জিত কুমার দাসসহ অন্যরা।

আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শ্যামলী ভৌমিক, দ্বিপিকা রায়, লিটন দাসসহ অন্যান্য শিল্পী। নজরুলের গান ও কবিতার পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।