বাগেরহাটে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু

বাগেরহাটে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু

প্রতিকী ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শৈলখালী গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, শৈলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, বুধবার সকালে বৈরী আবহাওয়ার মধ্যে দুই ভাই নিজেদের ধানখেতে আগাছা পরিষ্কার করছিলেন।

এ সময় মুষলধারে বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে মাঠে থাকা অন্য কৃষকেরা দুই ভাইকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

ওসি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।