যবিপ্রবিতে দাবা-ক্যারাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সংগৃহীত
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) তিন দিনব্যাপী আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা-২০২৬। বুধবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। গত ৩১ আগস্ট শুরু হওয়া এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।