বুড়িচংয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বুড়িচংয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার বুড়িচং পৌরসভার বাইপাস সড়ক থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য জসিম উদ্দিন। 

এছাড়াও বুড়িচং উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, সাংগঠনিক সম্পাদক আবু নাছের মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম টিপু, আসাদুজ্জামান মনির, কৃষক দলের সভাপতি সাদেকুর রহমান, শ্রমিক দলের সভাপতি সানাউল্লাহ মোল্লা,যুবদলের আহবায়ক জাবেদ কাউছার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভুইয়া, সদস্য সচিব আঃ আলিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন ভূইয়া প্রমূখ বক্তব্য দেন।