কসবায় ২ হাজার ২০০ ইয়াবাসহ ভাই-বোন আটক

কসবায় ২ হাজার ২০০ ইয়াবাসহ ভাই-বোন আটক

প্রতিকি ছবি

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ আপন ভাই-বোনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শুক্রবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকেরা হলেন কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের মজলিশপুর পশ্চিমপাড়া এলাকার আবু তাহেরের ছেলে মিন্টু মিয়া (৪৭) ও মেয়ে সেলিনা আক্তার (৪৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপপরিচালক সাজেদুল হাসান জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তিনলাখপীর বাসস্ট্যান্ড মোড়সংলগ্ন সৈয়দাবাদ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় অটোরিকশায় থাকা এক নারী ও এক পুরুষের কাছ থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁদের আটক করা হয়।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।