সাতক্ষীরায় আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন

সাতক্ষীরায় আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন

সংগৃহীত ছবি

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। 

এ উপলক্ষে ভাগবত আলোচনা, সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রাসহ শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ির নাটমন্দির প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকারসহ পূজা উদযাপন পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে বিকেল ৫টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন স্তরের ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী মানুষ অংশ নেন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ