পঞ্চগড়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়
সংগৃহীত ছবি
পঞ্চগড়ে পরিবেশবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘মনিটরিং অ্যান্ড ইনফোর্সমেন্ট উইংয়ের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ’ প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর, পরিবেশ অধিদপ্তরের পদকপ্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল হাসান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মশারফ হোসেন, প্রাণ-প্রকৃতি-পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংস্থা কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দার এবং পরিবেশকর্মী মুস্তাক আহমেদ প্রমুখ।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিল্পকারখানার কর্তৃপক্ষ, পরিবেশকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান বলেন, সরকার নদ-নদী দূষণ ও দখলমুক্ত করার জন্য কাজ করছে। ২০২৭ সালে অবৈধ ইটভাটা বিলুপ্ত হয়ে যাবে। পরবর্তীতে পরিবেশবান্ধব ব্লকের মাধ্যমে সব নির্মাণকাজ সম্পন্ন করা হবে।