মাদক সেবন ও কারবার, যুবকের ৬ মাসের কারাদণ্ড

মাদক সেবন ও কারবার, যুবকের ৬ মাসের কারাদণ্ড

সংগৃহীত ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কারবার করায় রাজু মোল্লা (৩৬) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানূর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত রাজু মোল্লা উপজেলার ধুলজুড়ী গ্রামের পিয়ার মোল্লার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজু মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তার কর্মকাণ্ডে স্থানীয় যুবসমাজসহ পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিচারিক কার্যক্রম শেষে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।