পাকিস্তানকে অলআউট করে দিয়েও স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ
পাকিস্তানকে অলআউট করে দিয়েও স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ-
কিংস্টন টেস্টের প্রথম দিনই পকিস্তানকে অলআউট করে দিয়েও দিন শেষে স্বস্তিতে নেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ২১৭ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে দিন শেষে ৪ ওভার ব্যাট করে ২ রানে ২ উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা।
জ্যামাইকার কিংস্টনে টস জিতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ১০১ রানের মধ্যে পাকিস্তানের ৫ উইকেট তুলে নেয় স্বাগতিক বোলাররা। ইমরান বাট ১১, আবিদ আলি ৯, আজহার আলি ১৭, অধিনায়ক বাবর আজম ৩০ ও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ২৩ রান করে ফিরেন।
এরপর ষষ্ঠ উইকেটে ৮৫ রানের জুটি গড়ে পাকিস্তানকে খেলায় ফেরান ফাওয়াদ আলম ও ফাহিম আশরাফ। ফাওয়াদ টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি তুলে ৫৬ রানে ফিরেন। ফাহিম ৪৪ রান করেন। লোয়ার-অর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ হলে ২১৭ রানেই অলআউট হয় পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলেস ও জেসন হোল্ডার ৩টি করে উইকেট নেন।
এরপর ব্যাট হাতে নেমে ওপেনার কাইরন পাওয়েল ও এনক্রুমার বোনারকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। দু’জনই খালিত হাতে পাকিস্তানের মোহাম্মদ আব্বাসের শিকার হন।
অধিনায়ক ক্রেইগ ব্রার্থওয়েট ১ ও রোস্টন চেজ শুন্য রানে অপরাজিত আছেন।
সূত্র: বাসস