রামেক হাসপাতালে আরও ৭ জনের প্রাণহানি
রামেক হাসপাতালে আরও ৭ জনের প্রাণহানি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন।
আজ রোববার (২৯ অগাস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন,রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃতু হয়েছে। মৃতদের পরিববার কে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার জন্য বলা হয়েছে।
নতুন রোগী ভর্তির বিষয়ে রামেক পরিচালক বলেন, আগের তুলনায় রামেকে রোগী বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ৭৫ জন, সন্দেহভাজন ৪৩ জন ও করোনা নেগেটিভ রোগী ভর্তি রয়েছে ২৪ জন। মোট ৪১৮টি শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ১৭৬ জন।
নমুনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের এবং মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭৮ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা পজিটিভ আসে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২১ দশমিক ৩১ শতাংশ।