ডেঙ্গুতে বিএনপি নেতার মৃত্যু

ডেঙ্গুতে বিএনপি নেতার মৃত্যু

ডেঙ্গুতে বিএনপি নেতার মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও শিল্পপতি আকরাম আলী খান সঞ্জু (৫৬)। পাকশী রেসোর্টের মালিক এই বিএনপি নেতা  ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান।মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে যান।

রোববার( ২৬ সেপ্টেম্বর ) দুপুর ২টায় ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল কেন্দ্রীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

সঞ্জু খানের বড় ভাই বিবিএস ক্যাবল এবং এ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক আশরাফ আলী খান মঞ্জু এবং ঈশ্বরদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে

জানান, চারদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হলে সঞ্জু খানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার তার অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) লাইফ সাপোর্টে  রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। এ অবস্থায় শুক্রবার রাত পৌনে ১২টার সময় তার মৃত্যু হয়।

আকরাম আলী খান সঞ্জু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় (কানাডা প্রবাসী) রাহবার শেহরান খানের পিতা।এদিকে সঞ্জু খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঈশ্বরদী-আটঘরিয়ার বিএনপির অনেক নেতাকর্মীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।